BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় স্টার পারফর্মার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন ইমতিয়াজ কামরান


সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। স্থান গ্লোরিয়াস রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কাঁটাবন মোড়, ঢাকা। তিনি ব্যবসা-বাণিজ্য তরুণ উদ্যোক্তা সম্মাননা গ্রহণ করেন। ঢাকায় স্টার পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা গ্রহণ করেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো : ইমতিয়াজ কামরান তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও প্রধান উপদেষ্টা নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ, মীর হাশমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পীরজাদা শহিদুল হারুন, সাবেক অধ্যক্ষ, মনোহরদী সরকারি কলেজ নরসিংদী প্রফেসর মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি কামার আফজা লিজা। অনুষ্ঠান পরিচালনায় প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ মোঃ মাসুদ রানা প্রমুখ।

এতে ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সংগীত পরিচালক, সংস্কৃতি কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।