BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আগস্ট ২৮, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে মুস্তাকিম বিল্লাহ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম বিল্লাহ আব্দুল্লাহপুর গ্রামের ইরফান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশু মুস্তাকিম বিল্লাহ খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুরের পানি থেকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবরের বিষয়টি আমি অবগত নই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।