BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি আ ট ক


আগস্ট ১১, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক হয়েছেন। এ সময় গাঁজা বহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- জেলার বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে মো. লিচু মিয়া ও মৃত-মাহমুদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম।

রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।

এর আগে থানা পুলিশ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক হয়। এ ব্যাপারে থানার এসআই কাওছার আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।