BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ তুরাবের ভাই জাবুর


আগস্ট ৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাইয়ে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবরে পদত্যাগপত্র দাখিল করেন। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে নয় জন পদত্যাগ করলেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আবুল আহসান জাবুর।

জাবুর পদত্যাগপত্রে উল্লেখ করেন-তিনি এনসিপি সিলেট জেলার জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মধ্যে পড়ে না। স্বেচ্ছায়, সজ্ঞানে অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।