BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের তিন মাদক কারবারি আটক


জুলাই ৩১, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট মুড়ারবন্দ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সদস্যরা অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (৩০ জুলাই) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন- চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের কাজল মিয়া (৩৩) ওমর ফারুক (৪৫) ও রুবেল মিয়া (৩০)।

এ সময় তাদের নিকট থেকে ৩০ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃতদের র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।