BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


জুলাই ১৪, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৩ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম হাসান খান শাহেদ (২৪)। তিনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশ্বাব উদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, বাহুবল উপজেলা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শাহেদ ও তার দুই বন্ধু। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদ নিহত হয়েছেন। তার দুই সঙ্গীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।