BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশী ৮ নাগরিককে হস্তান্তর করল বিএসএফ


জুলাই ৮, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আটক আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।”

মঙ্গলবার সকাল পৌনে ১০ টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তর নাগরিকরা হলো-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯), একই পিতার সন্তান শিহাব উদ্দিন ও রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) এবং কালু মিয়ার ছেলে ইকবাল।”

২৫ বিজিবি’র নায়েক সুবেদার আবু সায়েদ জানান, আটককৃতরা কাজের সন্ধানে কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর প্রক্রিয়াগতভাবে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।” আজ দুপুর ৩টার দিকে মাধবপুর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি তদন্ত মো: কবির হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতে মাধ্যমে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।