BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় পর্তুগালের তারকা ফুটবলারের মৃত্যু


জুলাই ৩, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারালেন লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটা। স্পেনের জামোরা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই পর্তুগিজ ফুটবলার। দুর্ঘটনায় তার ২৬ বছর বয়সী ছোট ভাইও নিহত হয়েছেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, আজ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরার পালাসিওস দে সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জামোরার প্রাদেশিক কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটে এবং গাড়িতে আগুন ধরে তা আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে।

দিয়েগো জোটার জন্ম পর্তুগালের পোর্তোতে। তিনি পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। এরপর ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। ২০১৭ সালে প্রিমিয়ার লিগ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দিয়ে নজর কাড়েন।

তবে ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লিভারপুলে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটিতে যোগ দেন তিনি। ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।