BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে বুকিং সহকারী আটক


মার্চ ২৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন যাবত ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মুলহোতা জংশনের বুকিং সহকারী মাজহারুল ইসলামকে টিকেট বিক্রির সময় হাতে নাতে আটক করা করেছে।

বুধবার ( ২৬ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেল জংশনে অভিযান চালিয়ে ৪টি টিকেটসহ তাকে আটক করে শাহজিবাজার সেনাবাহিনীর একটি টিম। আটককৃত মাজহারুল ইসলামকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানালেন রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।