BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪২
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া এনএসআই পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেম, যুবক আটক


ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দেয়ার অভিযোগে জাহিদ হাসান রনি (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত মো. জাহিদ ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে এনএসআই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, এনএসআই এর তথ্যের ভিত্তিতে তাদের টিমসহ পুলিশ গিয়ে প্রতারক ওই যুবককে আটক করা হয়। তিনি আরও জানান, এনএসআই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে আটককৃত যুবক মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতো, প্রেম করতো।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. জাহিদ হাসান রনি এসব স্বীকার করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।