BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৮৯ লাখ টাকার চোরাই পণ্য আটক


জানুয়ারি ২২, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা এবং শিং মাছ সহ মালামাল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গবার ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি কর্তৃকপক্ষ। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৯লাখ ৪২হাজার ৬শত ৫০টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।