BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৯
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


ডিসেম্বর ১৫, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক :নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাকচাপায় রাহুল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদুল ইসলাম রাহুল উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের মোল্লা বাড়ির নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেলযোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিল। তারা ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছায়। এ সময় রাস্তায় অবৈধভাবে পার্কিং করে রাখা একটি মিনি ট্রাক অতিক্রম করে তারা। একই সময় গরুবোঝাই একটি ট্রাক তাদের অতিক্রম করতে গিয়ে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে দুই জনই সড়কে ছিটকে পড়ে। এবং গরুবোঝাই ট্রাকটি রাহুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ‘ঘাতক দুইটি ট্রাকই থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।