BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮
আজকের সর্বশেষ সবখবর

টানেল বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত


ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর অস্ত্র ভর্তি টানেল ধ্বংস করতে গিয়ে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। সোমবার (৯ ডিসেম্বর) ইসরায়েল আর্মি রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চার সৈন্য নিহতের বিষয়টি ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। আর্মি রেডিও জানিয়েছে, গতকাল রোববার একটি সুড়ঙ্গের বিস্ফোরণ ঘটাতে গিয়ে এ ঘটনা ঘটে। সুড়ঙ্গ ধসে সেনাদের ওপর পড়লে চার জন মারা যায়।

তবে এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেনি ইসরায়ের কর্তৃপক্ষ। এমনটি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়া যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়নি।

গত বছরের (৭ অক্টোবর) থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে ইসরায়েলে হামলা শুরু করে লেবানন প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ওই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে গত ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপরই তারা লেবাননে হামলা জোরদার করে। এতে দ্রুতই বৈরুতের পরিস্থিতি খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সহযোগিতার হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। সূত্র: রয়টার্স

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।