BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনার কারণেেই কী রণবীর-দীপিকার বিচ্ছেদ!


অক্টোবর ২০, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের প্রেমজীবন ছিল রঙিন। বহু বলিউড-সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। প্রেম করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে। দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা। অধিকাংশ ভক্ত-অনুরাগীরা চেয়েছিলেন বাস্তবে তাদের সংসার হোক।

তবে সে ইচ্ছে অধরাই থেকে গিয়েছে। কারণ একটাই, একটা সময়ের পর রণবীর কাপুরের জীবনে উঁকি দিয়েছিল অন্য সম্পর্ক। দীপিকাকে ছেড়ে হঠাৎই তিনি ক্যাটরিনার হাত ধরেছিলেন। সম্পর্কে গিয়েছিলেন দীপিকার মন ভেঙে।

যদিও একাধিক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন দাবি করেছিলেন, তিনি বেশ বুঝতে পারতেন, রণবীর তাকে মিথ্যে বলছেন, তিনি সম্পর্কে ঠকে যাচ্ছেন। কিন্তু রণবীর কাপুর তার জীবনে ফিরে আসলেই তিনি সবটা ভুলে যেতেন। এভাবেই চলতে থাকে একটা সময় ভাঙা গড়ার পালা। দীপিকা একবার তো হাতে নাতেও ধরেছিলেন রণবীরকে।

এক সাক্ষাৎকারে দীপিকা তা স্বীকারও করে নিয়েছিলেন। বলেছিলেন, আমি নিজে দেখি, রণবীর এক নারীর সঙ্গে। তবে থেকে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মন ভেঙেছিল তার, অবসাদে ডুবেও গিয়েছিলেন তিনি। তা নিয়ে দীর্ঘ আক্ষেপ করেছিলেন তিনি। মন ভেঙে যাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলেন কোনোদিন সম্পর্কে যাবেন না।

বর্তমানে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর দুজনেই বিবাহিত। রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সংসার করছেন, অন্যদিকে দীপিকা রণবীর সিং-এর স্ত্রী। চুটিয়ে সংসার করছেন তারা। একদিকে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। দীপিকা-রণবীরের সংসারেও এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।