BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৭
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১


অক্টোবর ১৪, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম ফখরুল মিয়া। তিনি আপার কাগাবলা ইউনিয়নের আগিহউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ফখরুল মিয়া খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত ফখরুল মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।