BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯
আজকের সর্বশেষ সবখবর

লেবানন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে


অক্টোবর ৮, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ছে। সেখানে অবস্থানরত যেসব বাংলাদেশি ফেরত আসতে চান, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লেবানন থেকে যারা ফিরে আসতে চায় তাদের তালিকা করতে বলা হয়েছে। বাংলাদেশিদের বলা হয়েছে, তারা যেন যুদ্ধাঞ্চল থেকে আরও উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা যাতে করে তারা চলে আসতে পারে।’

‘মুশকিল হলো, বৈরুত বিমানবন্দর থেকে ফ্লাই করাটা ঝুকিপূর্ণ হয়ে গেছে। কাজেই আমরা বিকল্প পথে এগোতে পারি কিনা, সেই চেষ্টা করা হচ্ছে’, বলেন উপদেষ্টা।

একই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ইতালি ভিসা নিয়ে বলেন, ইতালি যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।