BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু


সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, দোয়ারাবাজার পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন। দেখার হাওড়ের মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

দোয়ারাবাজার পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ‘স্থানীয় দেখার হাওড়ের মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলে মারা যান।’

এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) জামালগঞ্জ উপজেলার হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যাচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।