BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা


সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাইগার অলরাউন্ডারকে এ জরিমানা ধার্য করে।

মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছাদূতের পরিচয় কাজে লাগিয়ে সাকিব ২০২২ সালের মে মাসে মোনার্ক হোল্ডিংস নামের একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নেন। মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান সাকিব আল হাসান নিজেই।

মোনার্ক হোল্ডিংস ২০২১ সাল থেকে সাতটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজি বাজার থেকে ৪৬ কোটি ৮৬ লাখ টাকা তুলে নেয়। এই অভিযোগে গত তিন মাসে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করা হয়।

সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-র তদন্ত কমিটি৷ শুধু সাকিবের নামেই এক কোটি চার লাখ শেয়ার লেনদেনের হিসাব পেয়েছেন তারা৷

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।