BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৫
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


সেপ্টেম্বর ৯, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিধসে চাপা পড়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের একটি দল বাংলাদেশি দুজন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তবে তাদের নাম জানা যায়নি।

ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় ধ্বংসস্তূপ ও কংক্রিটের কালভার্ট ইউ বক্সে চাপা পড়ে প্রায় ০.৩ মিটার গভীর ভূমিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন তারা। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।