BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
আজকের সর্বশেষ সবখবর

মেলবোর্নেই টেস্ট ক্রিকেটের বিশেষ ম্যাচ


আগস্ট ১৮, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হতে এখন আড়াই বছরের বেশি সময় বাকি। তবে বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

আগামী ২০২৭ সালে ক্রিকেটের অভিজাত সংস্করণের বয়স হবে দেড়শ। ১৮৭৭ সালের ১৫-১৯ মার্চ বিশ্ব প্রথম টেস্ট ম্যাচ দেখেছিল।

সেদিন প্রথমবারের মতো ক্রিকেটে মুখোমুখি হয়েছিল দুই দল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এক ইনিংস করে হওয়া টেস্টে ৪৫ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্ট ইংল্যান্ড জিতলে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

প্রথম টেস্টের সেই ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) ক্রিকেটের আদি সংস্করণের দেড়শ বছরের পূর্তি উদ্‌যাপন করবে দুই দল।

বিশেষ টেস্ট নিয়ে সিএর প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন,‘দেড় শ বছরপূর্তির টেস্ট ম্যাচটি ২০২৭ সালের মার্চে এমসিজিতে হবে। বিশের অন্যতম ক্রীড়া ভেন্যুতে অভিজাত সংস্করণের ম্যাচটির রোমঞ্চকর উদ্‌যাপন হবে। এই উদ্‌যাপনে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানানোয় উন্মুখ আছি আমরা।’ এমন বিশেষ উদ্‌যাপন যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবারই প্রথমবার করছে তা অবশ্য নয়।

১৯৭৭ সালেও তারা করেছে। সেবারও একই ভেন্যুতে। টেস্ট ক্রিকেটের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে। তবে মজার ব্যাপার হলো বিশ্বের প্রথম টেস্টের মতো এই বিশেষ টেস্টেও অস্ট্রেলিয়া ৪৫ রানের জয় পেয়েছিল। এবার সেই ধারা অব্যাহত রাখতে পারবে কিনা অস্ট্রেলিয়া তা ২০২৭ সালের মার্চে জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।