BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ ৭ ওয়ারেন্টভুক্তসহ ৮ আসামী গ্রেফতার


মে ৪, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও একজন গরু চুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো-উপজেলার এনাম উদ্দিন, দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইসলাম উদ্দিন, লহরজপুর গ্রামের কাচা মিয়ার পুত্র খসরু মিয়া, শতকগ্রামের মৃত্যু চাউল আলীর পুত্র আব্দুল মুহিত, (নোয়াপাড়া) গুমগুমিয়া গ্রামের আলকুছ মিয়ার পুত্র সেলিম মিয়া, পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হোসেনর পুত্র মিশন, ও গরু চুর হল ছোট সাকুয়ো গ্রামের নবী হোসেনের পুত্র হাবিবুর রহমান।

জানা যায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে দুই প্লাটুন পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়। গ্রেফতাকৃত ৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও একজন গরু চুরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী নির্দেশে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে, সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদেরকে শনিবার গভীর রাতে থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ৭ জন থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারকৃতদের শনিবার বিকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।