BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর


এপ্রিল ১৪, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জলপ্রপাত দেখতে যাওয়ার পথে নিহা আক্তার (৬) নামে একটি শিশু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাহুবল উপজেলায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নিহা চুনারুঘাট পৌরসভায় বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। মেয়েটি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণীতে পড়তো।

নিহার পরিবারসহ তাদের আত্মীয়-স্বজন অন্তত ৫০ জন ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজাড়ের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। পারিবারিক এই গাড়িবহর বাহুবলের আমতলীতে পৌছলে একটি মাইক্রোবাস চাকা পাংচার হওয়ার কারণে হঠাৎ উল্টে যায়। এতে নিহা ঘটনাস্থলেই মারা গেছে।

দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা আরও কয়েকজন আহত হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজন সবাই একসাথে হয়ে জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হলে শিশু নিহা মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহত শিশু বাবা তার মেয়ে মারা যাওয়ার খবর পেয়ে বাংলাদেশের ফ্লাইট ধরেছেন। তিনি ফিরলে নিহার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, এ ঘটনায় বাহুবল মডেল থানায় একটি অপমৃত্যু মামল রুজু হবে। নিহার মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।