BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন এমপি আবু জাহির


মার্চ ১৬, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে দেশের ৪৯২তম এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়টির উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৪০ লাখ টাকা ব্যয়ে সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি টিনসেড ভবন নির্মাণ করে। এতে জরুরী বিভাগ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়সহ ৫টি কক্ষ রয়েছে। উদ্বোধনী সুধী সমাবেশে এমপি আবু জাহির তাঁর বক্তব্যে জানান, পূর্ণাঙ্গ শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দরপত্রের মাধ্যমে নির্মাণ কাজ শুরুর জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।