BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
আজকের সর্বশেষ সবখবর

খুলনাকে হারিয়ে সিলেটের তৃতীয় জয়


ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : সিলেটের জয়ের জন্য শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। ১৯তম ওভারে বল করতে আসেন রুবেল হোসেন। তিন ছক্কা আর এক চারে এক ওভারেই সেই সমীকরণ মিলিয়েছেন রায়ান বার্ল। খুলনায়ক হয়েছেন আসরে প্রথম ম্যাচ খেলতে নামা রুবেল! সিলেট জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে অপরাজিত ৬৭ রান করেছেন বিজয়। তাছাড়া ৪৩ রান এসেছে হাবিবুর রহমানের ব্যাট থেকে। জবাবে হেলতে নেমে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।