BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে কৃষি প্রকল্প পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত


ফেব্রুয়ারি ১, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার সুরমা ও শাহজাহানপুর গ্রামে আধুনিক পদ্ধতিতে টমেটো ও পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুরমা পার্শ্ববতী মাঠে পেঁয়াজ চাষ বিষয়ে কৃষক কৃষাণীদের অংশ গ্রহনে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও মাধবপুর কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সঞ্চালনায় অনিুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় অনু বিভাগের যুগ্ম সচিব এ টি এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রকিব উদ্দিন, হবিগঞ্জ জেলা উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে উপ-পরিচালক শাকিল আরভিন ঝুমু , প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ সহ এলাকার কৃষক- কৃষাণী ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার পূর্বে অতিথিবৃন্দ দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধবপুর সংবাদদাতা শংকর পাল সুমনের আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ প্রকল্প ও আব্দুল কাদির মিয়ার পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।