BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
আজকের সর্বশেষ সবখবর

টস হেরে ব্যাটিংয়ে তামিমের বরিশাল


জানুয়ারি ২২, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।

জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছে বরিশাল ও খুলনা। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে শুভসূচনা করে বরিশাল। জয়ের ধারা অব্যাহত রাখায় লক্ষ্য তাদের।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে এবারের বিপিএল শুরু করেছে খুলনা টাইগার্স। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে বিজয়ের দল।

বরিশালের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মাহমুদউল্লাহ, দুনিথ ওয়েল্লেগে, খালেদ আহমেদ, রকিবুল হাসান, মোহাম্মদ ইমরান।

খুলনার একাদশ: এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, ওশান থমাস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।