BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


জানুয়ারি ১৭, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আদুরী বাকতি সুনিতা (৪৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতির স্ত্রী।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২:৩০ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের একটি পুকুর থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সকাল ৮ টার দিকে আদুরী বাকতি সুনিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

খোজাখুজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ১৪ জানুয়ারি মাধবপুর থানায় একটি অভিযোগ করেন। আজ বুধবার সকালে দক্ষিণ বেজুরা গ্রামের পুকুরে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মো:তরিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসলে পরিবারের সদস্যরা পরিচয় সনাক্ত করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: আতিকুল রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।