BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে জরিমানা


জানুয়ারি ১৫, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুটি অভিযানে মুজিবুর রহমান ও আরিফুল ইসলাম নামে দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিঞ্ষপুর গ্রামে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব অবৈধ ভাবে বালু উত্তোলনের ও পরিবহনের অপরাধে বিষ্ঞপুর গ্রামের হুমায়ন মিয়ার ছেলে মুজিবুর রহমানকে (৩০) মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার এবং একই অপরাধে ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিএনপির নেতা সাদেকুল ইসলাম এর ছেলে আরিফুল ইসলামকে ও ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা অর্থ দন্ডকরা হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।