BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৭
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১


ডিসেম্বর ১০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম মাধবপুর গ্রামে) দেলোয়ার আলী’র পুত্র।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই নূরুল হক সহ পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।

মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার ১০ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।