BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের তফজ্জুল নিহত


ডিসেম্বর ১, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় শেখ মোহাম্মদ জাকারিয়া দুলাল (৫১) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মর্মান্তিক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের (সাদিরপাড়া) তফজ্জুল আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি। জাকারিয়া দুলাল ২০০০ সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।

দুলালের বড় বোন শাহানা বেগম জানান, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ফেরার পথে মালবাহী লরির সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিট পর লরি কেটে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।