BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ট্রাক চাপায় হেলপার নিহত


নভেম্বর ১৬, ২০২৩ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে নবী মিয়া (৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। উপজেলার জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এসময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে।

চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।