BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

জেল হত্যা দিবসে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি


নভেম্বর ২, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::”জেল হত্যা দিবস” উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ৩রা নভেম্বর, শুক্রবার, সকাল ১০:৩০ টায়  সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।