BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৭
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ‘মোটরসাইকেলসহ চুর’ গ্রেফতার ১


অক্টোবর ৪, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) ভোর ৫টায় সিলেট-তামাবিল মহাসড়কের জমশেদপুর রিসোর্টের সামনে থেকে চুরির মটর সাইকেলসহ তাকে আটক করা হয়।

আটককৃত মো কয়েছ আহমেদ (৩৭) পেশাদার চোর বলে জানিয়েছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

কয়েছ আহমেদ সিলেটের গোটাটিকর পূর্বপাড়া এলাকার শহিদ আলির ছেলে। এর আগেও একই অপরাধে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় তার নামে ১৮টি মামলা রয়েছে।

এর আগে তার নামে ওসমানীনগরে একাধিক মামলাসহ কুলাউড়া, মোগলাবাজার, গোলাপগঞ্জ, রাজনগর, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, কানাইঘাট, শাহপরান ও কোতোয়ালী থানায় ১৮টি মামলা রয়েছে।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, শহিদের বিরুদ্ধে পেনালকোড ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জৈন্তাপুর মডেল থানা মামলা নং -০২/২২২। সেই সাথে বুধবার সকালে পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।