জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করার সময় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীকে আটক করেছে স্বজন ও প্রতিবেশীরা। আটক দু’জন হলো প্রবাসীর স্ত্রী মনিরা বেগম (২২) ও পরকীয়া প্রেমিক ফেরদৌস রহমান চৌধুরী (২৫)।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত প্রবাসী মিনহাজ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
