BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপে রোহিতের সর্বোচ্চ ছক্কার রেকর্ড


সেপ্টেম্বর ১৩, ২০২৩ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :: এশিয়া কাপের ইতিহাসে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার পর্বে শ্রীলংকার বিপক্ষে ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন রোহিত। ইনিংসে দুই ওভার বাউন্ডারিতে এশিয়া কাপে সর্বোচ্চ ২৮ ছক্কার মালিক বনে যান রোহিত।

এতে পেছনে পড়ে যান পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ ছক্কা আছে আফ্রিদির। ২৩ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।