BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে সন্তানদের যন্ত্রণায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে রিপা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম তেরাগুলি এলাকায় এঘটনা ঘটে।

ওই গৃহবধূ ডুবাই প্রবাসী জয়নাল আহমদের স্ত্রী। তিনি ১৭ বছর বয়সী এক ছেলে ও ১৫ বছর বয়সী এক মেয়ের জননী ছিলেন।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ। ওই গৃহবধূর মেয়ে স্কুল ছাত্রী পাশের রুম থেকে বিকট শব্দ শুনে গিয়ে দেখতে পায় তার মা তীরের সাথে ঝুলছেন। মেয়ের চিৎকার শুনে আশ পাশের লোক এসে দেখতে পান গৃহবধূ রিপার লাশ তীরের সাথে ঝুলছে। আত্মহত্যার আগে ওই গৃহবধূ তার মেয়েকে নিয়ে চাচা শশুড়ের ঘরে ছিলেন। সেখান থেকে আসার কিছুক্ষণ পর তিনি গলায় ফাঁস দেন বলে জানা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি দুই সন্তানের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।