BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫১
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ আটক ৪


সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সুনামগঞ্জের দোয়ারাবাজার পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার ৬শত ৫০ কেজি ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র হেলাল মিয়া (৪২), বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র রফিকুল ইসলাম (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র কাছম আলী (৫৫), পালইছড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র জব্বার (৪৮)।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের একটি গোয়ালঘর থেকে হেলাল মিয়া, রফিকুল ইসলাম, কাছম আলী ও জব্বারের হেফাজতে থাকা ২ হাজার ৬শ’ ৫০ কেজি (৫৩টি বস্তা) ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান জানান, আটক চার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়া নিয়মিত মামলার মতিবুর রহমান (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। মতিবুর মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার ছেলে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।