BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

আরব আমিরাতে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু


আগস্ট ৩০, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ ফারুক (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) অসুস্থ হয়ে পড়লে তাকে আমিরাতের আল আইন সিটি জিমি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফারুক ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া ৪ নম্বর ওয়ার্ডের খালাছির বাড়ির মাওলানা ফয়জুল হক সাহেবের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীনের ভাতিজা।

জানা গেছে, আমিরাতের আল আইন সিটিতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে আল আইন সিটি জিমি হসপিটালে ভর্তি করেন। পরে ঘণ্টা খানেকের মধ্যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

ফারুকের খালাতো ভাই ঢাকা পোস্টকে জানান, তিন ভাই এক বোনের মধ্যে ফারুক দ্বিতীয়। ফারুক দেড় বছর আগে আমিরাতে এসেছিল।

তার আত্মার মাগফিরাত কামনা করেছেন আমিরাত প্রবাসীরা। এছাড়া তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।