BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৭
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের পর সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস


আগস্ট ২৬, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক ::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর চিকিৎসা জন্য সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (২৬ আগস্ট) সকালের হযরত শাহজালাল আন্তর্জাতিবক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফলোআপ চিকিৎসার জন্য সকালে সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস।

তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এরআগে গত ২৪ আগস্ট ফলোআপ চিকিৎসা জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও বড় মেয়ে। এছাড়া গত কয়েক মাস ধরে সিঙ্গাপুর আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ৬ মাসের বেশি সময় ধরে বিদেশে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া গত কয়েক বছর ভারতে আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।