BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

যেসব পুরস্কার নিয়ে দেশে ফেরেন হাজিরা


জুলাই ৩, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মো. আবদুল মজিদ মোল্লা : পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। অশ্রুসিক্ত নয়নে দেশে ফিরলেও পবিত্র ভূমি মক্কা-মদিনায় পড়ে থাকছে তাঁদের মন। হজ পালনে তাঁদের অর্থ ব্যয়, পরিশ্রম, দীর্ঘ সফর ও মক্কা-মদিনার প্রতি সীমাহীন ভালোবাসার কারণে আল্লাহ তাঁদের খালি হাতে ফেরাবেন না। ঈমান, নিয়ত ও নিষ্ঠার কারণে যাঁদের হজ কবুল হয়েছে, আল্লাহ তাঁদের অসংখ্য পুরস্কারে পুরস্কৃত করবেন।

ফলে তাঁরা আল্লাহর পক্ষ থেকে বহুবিদ পুরস্কার নিয়ে আপন ঘরে ফিরছেন।

যেসব পুরস্কার নিয়ে ফেরেন

সম্মানিত হাজিরা আল্লাহর পক্ষ থেকে যেসব পুরস্কার নিয়ে দেশে ফিরছেন, তার কয়েকটি হলো—

১. পাপমুক্তি : হজ মানুষকে পাপমুক্ত করে। যদিও ব্যক্তির পাপের পরিমাণ অনেক বেশি হয়। আবু হুরায়রা (রা.) বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।

’(সহিহ বুখারি, হাদিস : ১৫২১)
২. বিপুল পুণ্য : আয়েশা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল, আমরা আল্লাহর পথে সংগ্রাম করাকে সর্বোত্তম আমল মনে করি, তবে কি আমরা আল্লাহর পথে সংগ্রাম করব না? আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘তোমাদের জন্য উত্তম সংগ্রাম হচ্ছে কবুল হজ।’ (সহিহ বুখারি, হাদিস : ২৭৮৪)

হাদিস বিশারদরা বলেন, এর দ্বারা হজের বিনিময়ে বিপুল পরিমাণ পুণ্য অর্জন করা উদ্দেশ্য।

৩. জান্নাতের ঘোষণা : মহানবী (সা.) হজ পালনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ—উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা।

আর জান্নাতই হলো কবুল হজের প্রতিদান।’ (সহিহ বুখারি, হাদিস : ১৭৭৩)
৪. প্রাচুর্য : হজ ও ওমরাহ মুমিনের জীবনে প্রাচুর্য বয়ে আনে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা ধারাবাহিকভাবে হজ ও ওমরাহ আদায় কোরো। কেননা এ দুটি ধারাবাহিকভাবে আদায় করলে তা দারিদ্র্য ও গুনাহ দূরীভূত করে, যেমন হাঁপর লোহার মরিচা দূর করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৮৮৭)

৫. দোয়া কবুলের ঘোষণা : আল্লাহ হজ ও ওমরাহ পালনকারীর দোয়া কবুল করেন।

এটা তাঁদের প্রতি বিশেষ অনুগ্রহ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হজ ও ওমরাহর যাত্রীরা আল্লাহর প্রতিনিধিদল। তারা তাঁর কাছে দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন এবং তাঁর কাছে মাফ চাইলে তিনি তাদের ক্ষমা করেন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৮

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।