BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৭
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দেখা গেছে, ২৯ জুন পবিত্র ঈদ উল আযহা


জুন ১৯, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।সোমবার (১৯ জুন) পাবনায় চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপপরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটিকে তা নিশ্চিত করে। এছাড়া রাজবাড়ীতেও চাঁদা দেখার সংবাদ পাওয়া গেছে।

হিজরি ১৪৪৪ সালের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হয়।

এদিকে, সৌদি আরবে ১৯ জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ২৭ জুন হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।