BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এক কাঁদি কলা ২০ হাজার টাকায় বিক্রি!


জুন ১৮, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এক কাঁদি কলা নিলামের মাধ্যমে ২০ হাজার টাকা দাম দিয়ে কিনলেন স্হানীয় প্রবাসী জহির উদ্দিন। শুক্রবার (১৬ জুন) বাদ জুমা উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিমকোনা জামে মসজিদে নিলামে এই কলার কাঁদি বিক্রি হয়।

জানা যায়, উপজেলার বাদেপাশার বাগলা ছালিমকোনা মসজিদের কলা গাছ থেকে এক কাঁদি কলা কাটা হয় জুমার নামাজের পর নিলামের জন্য। এরপর নামাজ শেষে নিলামে তোলা হয় সেটি। প্রথমে ২শ টাকা থেকে ডাক শুরু হয়ে একের পর এক দাম উঠে। এক পর্যায়ে ২০ হাজার টাকায় কলার কাঁদি ক্রয় করেন স্থানীয় প্রবাসী জহির উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে ওই মসজিদের ইমাম মাওলানা হারিছ উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে প্রবাস থেকে দেশে আসেন জহির উদ্দিন। শুক্রবার নিলামে তিনি মসজিদ থেকে ২০ হাজার টাকায় এক কাঁদি কলা কিনেন।

এ বিষয়ে জানতে প্রবাসী জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।