BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১১
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে দলে ফিরলেন তাসকিন, নাইম, আফিফ


জুন ১৭, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে সাড়ে তিনদিনেই ৫৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে লম্বা একটি সময়। জুলাইয়ের ৫ তারিখ চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানদের বিপক্ষে ঘোষিত এই ওয়ানডে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাইম শেখ এবং আফিফ হোসন ধ্রুব। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইনজুরির কারণে টেস্ট খেলতে না পারা দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানও রয়েছেন দলে। আছেন মোস্তাফিজুর রহমানও।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।