বিডি সিলেট ডেস্ক:: সিলেটসহ সারাদেশ ব্যাপী গত কয়েকদিন থেকে প্রচন্ড তাপদাহ ও খরা চলছে। প্রচন্ড তাপদাহে মানুষের জনজীবন বিপর্যস্ত। ভয়াবহ এই সঙ্কট থেকে উত্তরণে মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিনের রহমত ও বৃষ্টি কামনায় ইশতিসকার”নামাজের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হবে।
এতে ধর্মপ্রাণ সিলেট নগরবাসীর উপস্থিতি কামনা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
নামাজের নির্ধারিত সময়ের আগে বৃষ্টি না হলে দুপুর আড়াইটায় জামাত অনুষ্ঠিত হবে। জামাতের ইমামতি করবেন শায়খুল হাদীস মুফতি ওলিউর রহমান সাহেব।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
