BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে হজ পালনে এসে বাংলাদেশির মৃত্যু


জুন ৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

খলিল চৌধুরী, সৌদি আরব থেকে : সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাতে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মো. আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ঝিনাইগাতী উপজেলার শেরপুর ইউনিয়নের বাসিন্দা। মৃত্যু তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ হজ মিশন।

সৌদি আরবে চলতি বছরে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৯২৫ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।