BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মেয়রপ্রার্থী স্বামীর জন্য দোয়া চাইলেন স্ত্রী হলি চৌধুরী


মে ২৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী মেয়র প্রার্থী স্বামীর জন্য দোয়া চেয়েছেন।

শনিবার (২৭মে) সকালে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সাথে মতবিনিময় কালে দোয়া এবং সহযোগীতা চান তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে হলি চৌধুরী একটি স্মার্ট ও বাসযোগ্য নগরী বিনির্মাণে সিলেট সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন ।

এ সময় তিনি বলেন,আপনার শুধু আমাদের পাশে থাকুন।আপনাদের মহা মুল্যবান ভোট দিয়ে উন্নয়নের স্বার্থে আমার স্বামীকে সহযোগী করুন।আমি জানি আমার স্বামী একজন কাজের মানুষ ইনশাআল্লাহ উনি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পূণ্যভূমি সিলেট সিটির অভূতপপুর্ব উন্নয়ন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. একেএম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রনজিত সরকার, পরিচালনা উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।