BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৮
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দল জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন কমিটি অনুমোদন


মে ৯, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ৬টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৮ মে) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের অনুমতিক্রমে ৬ ইউনিয়ন কমিটি অনুমোদন করেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

ঘোষিত কমিটিতে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন ১নং নিজপাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দীন, সদস্য সচিব হেলাল আহমদ মাদ্রাজি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব আল আমিন হোসেন, ৩নং চারিখাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গুলজার আহমদ, সদস্য সচিব ফয়জুল আলম, ৪নং দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মইন উদ্দিন, সদস্য সচিব রহিম উদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব শাকিল আহমদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।