বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুল আহাদের কনিষ্ঠ পুত্র সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক, ইতালী স্বেচ্ছাসেবকলীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুজ্জামান রিফাত এক সংক্ষিপ্ত সফরে আগামী (১৮ এপ্রিল) মঙ্গলবার বাংলাদেশে আসছেন।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করবেন তিনি। বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনয়ন মেয়র প্রার্থীর পক্ষে দলীয় প্রচারনা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশগ্রহন করবেন।
তিনি নিরাপদে দেশে আসতে পারেন এজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
