BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু


এপ্রিল ১০, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক ফয়েজ মিয়া (২০) মারা গেছেন। সোমবার (১০ এপ্রিল) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রবিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের আহত অন্তত ১৫ জন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত ফয়েজ মিয়া নোয়াগড় গ্রামের আশক আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কিছু দিন যাবত নোয়াগড় গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুকিত মিয়া ও একই গ্রামের আশক আলীর সঙ্গে কৃষি জমিতে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র বিরোধ চলছিল। রবিবার বিকালে বিষয়টি নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফয়েজ মিয়া গুরুতর আহত হন। রবিবার সন্ধ্যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো.মাসুক আলী সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।