BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৫
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ২২ বছর পর লাশ হয়ে দেশে ফিরছেন বাংলাদেশী


এপ্রিল ৮, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক :: ভাগ্যের চাকা ঘোরাতে বহু আগ থেকে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। কারও ভাগ্যের চাকা ঘোরে আবার কারও চাকা ঘোরানোর আগেই দেশে ফিরতে হয় লাশ হয়ে। তেমনি একজন কুয়েত প্রবাসী বরিশাল সদর উত্তর আলেকান্দা এলাকার মেজবাহ উদ্দিন।

২২ বছর আগে জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমান তিনি। কাজ করেন দেশটির বিভিন্ন কোম্পানিতে। টাকা কামিয়েছেন ঠিকই, কিন্তু হাসিমুখে দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মেজবাহ।

গত ১৯ মার্চ কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান মেজবাহ। তার মরদেহ মর্গে পড়ে থাকলেও কেউ জানতো না তিনি মারা গেছেন। তার আত্মীয়-স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও তারা কোনো সন্ধান পায়নি।

নিহত মেজবাহ উদ্দিনের মামাতো ভাই রিসাত বলেন, ‘মেজবাহ কুয়েতে আসার পরে ২২ বছর ধরে দেশে যায়নি। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও খোঁজ মেলেনি।’

তিনি আরও বলেন, ১৫ দিন আগে দূতাবাসের মাধ্যমে জানতে পেয়েছি তিনি আর বেঁচে নেই। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মরদেহ দেশটির সোবাহান মেডিকেলের হিমঘরে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।